ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
কালুখালীতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ২জন গ্রেফতার
  • বোরহান উদ্দিন
  • ২০২৬-০৪-২০ ১৪:৫৫:৫০

রাজবাড়ী জেলার কালুখালী থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
 কালুখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ ও ২০শে এপ্রিল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই মুহাম্মদ মোতালেব হোসেন, এসআই নজরুল ইসলাম ও এএসআই ইদ্রিস আলী মোল্লা সঙ্গীয় ফোর্সসহ।
 অভিযানে গ্রেফতার হওয়া আসামীরা হলো- উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মৃত হাসেম শেখের ছেলে মোঃ গফুর শেখ ওরফে গোপাল(৪০) এবং মাজবাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত কেছমত আলীর ছেলে মোঃ জলিল মন্ডল।
 পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল। পরবর্তীতে ২০শে এপ্রিল তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এসএসসি-সমমান পরীক্ষা আজ শুরু রাজবাড়ীতে পরীক্ষার্থী ১৩৬৫৪ জন
রাজবাড়ীতে হাম রুবেলা টিকা কার্যক্রমের উদ্বোধন
তীব্র গরমে তিন হাজার বছর আগের  প্রচলিত হাতপাখার কদর বাড়ছে
সর্বশেষ সংবাদ