সারাদেশের ন্যায় একযোগ রাজবাড়ী জেলায় আজ ২১শে এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
চলতি বছরে রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হবে জেলার ২৭টি মূল কেন্দ্রে ও ২টি ভেন্যুতে। গত বছর থেকে এ বছর পরীক্ষার্থী কমেছে ৭৭৬ জন।
এর আগে গত ১৫ই এপ্রিল রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, চলতি বছরে রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ১৩ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি ৯ হাজার ৯০১, দাখিলে ২ হাজার ৯৩ ও এসএসসি(ভোক) ও দাখিল(ভোক) ১ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এসএসসি পরীক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা ঃ জেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ৯ হাজার ৯০১ জন। মোট ১৮টি কেন্দ্রে ও ১টি ভেনুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দাখিল পরীক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা ঃ জেলায় মোট দাখিল পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ৯৩ জন। ৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসি(ভোক) ও দাখিল(ভোক) ঃ জেলায় এসএসসি (ভোক) ও দাখিল(ভোক) ১ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে। ৪টি মূল কেন্দ্রে ও ১টি ভেনুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কোন উপজেলায় কত জন পরীক্ষার্থী ও কেন্দ্র ঃ-
রাজবাড়ী সদর উপজেলা ঃ রাজবাড়ী সদর উপজেলায় ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৭০৬ জন। এর মধ্যে এসএসসি ৩৩৭৬ জন, ভোকেশনাল ৪৯৪ জন ও দাখিল ৮৩৬ জন।
পাংশা উপজেলা ঃ পাংশা উপজেলায় ৭টি কেন্দ্রে ও ২টি ভেন্যুতে ৩৫৮৬জন পরীক্ষার্থী অংশ নিবে। এর মধ্যে এসএসসি ২২৪৯ জন, ভোকেশনাল ৫৫১ জন ও দাখিল ৭৮৬ জন।
বালিয়াকান্দি উপজেলা ঃ বালিয়াকান্দি উপজেলায় ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থী ২৭০৭ জন। এর মধ্যে এসএসসি ২০৪১ জন। ভোকেশনাল ৪৫১ জন ও দাখিল ২১৫ জন।
গোয়ালন্দ উপজেলা ঃ গোয়ালন্দ উপজেলায় ৩টি কেন্দ্রে ১১২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এর মধ্যে এসএসসি ৯৫৯ জন, ভোকেশনাল ১৬৪ জন।
কালুখালী উপজেলা ঃ কালুখালী উপজেলায় ৪টি কেন্দ্রে ১৫৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এর মধ্যে এসএসসি ১২৭৬ ও দাখিল ২৫৬ জন।
এদিকে নির্বিঘেœ পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন ও তদারকিতে নিয়োজিত থাকবে জেলা ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরার আওতায় থাকবে। যথারীতি প্রতিটি কেন্দ্রগুলোতে ১৪৪ ধারা জারী থাকবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। শিক্ষা বোর্ডসমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান-প্রদান করবে।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, আগামী ২১শে এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ভাবে ও নকলমুক্ত পরিবেশে সম্পূর্ণ করার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। শিক্ষা বোর্ড যেভাবে নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনার আলোকে পরীক্ষা নেওয়া হবে।


