ঢাকা সোমবার, এপ্রিল ২০, ২০২৬
রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ২য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-১৯ ১৫:০৪:০০

 রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের জন্য মাঠ পর্যায়ের প্রথম দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের দ্বিতীয় দিনের ইভেন্ট ‘‘২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প” পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিনের ইভেন্ট শেষে তৃতীয় ধাপের জন্য ৩৩৯ জনকে চূড়ান্ত করা হয়েছে।
 গতকাল ১৯শে এপ্রিল সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 রাজবাড়ী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার- ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।
 দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ চাকরি প্রার্থীদের আজ সোমবারের মাঠ পরীক্ষার কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করেন।
 এ সময় নিয়োগ কার্যক্রমে বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
 রাজবাড়ী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মোট আবেদন পড়েছে নারী ও পুরুষ সহ ১০৮২ জন। দ্বিতীয় দিনের ইভেন্ট শেষে তৃতীয় দিনের ইভেন্টের জন্য ৩৩৯ জন প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। টিআরসি পদে রাজবাড়ী জেলা থেকে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ২য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত
রাজবাড়ীতে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনামূল্যে ন্যায় বিচার নিশ্চিতে কাজ করছে জেলা লিগ্যাল এইড
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ