ঢাকা সোমবার, এপ্রিল ২০, ২০২৬
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৪-১৯ ১৪:৫৭:২২

 রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল ১৯শে এপ্রিল সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ বক্তব্য রাখেন।
 এছাড়াও অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এস এম এ হান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তাজমিনুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম তৌহিদুল ইসলাম, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল হল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস ও মহিলা বিষয়য়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
 অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসানের সঞ্চালনায় সকল উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন নিয়মিত বাজার মনিটরিং, জ্বালানি তেল বিতরণ, বিদ্যুৎ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে পুঁজি করে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যেন উর্ধ্বগতি না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেন। 
 এছাড়াও বাজার মনিটরিংয়ের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ জেলা প্রশাসন থেকে নিয়মিত মোবাইল কোর্ট করা হবে বলে জানান।
 এছাড়াও তিনি জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের সময় এই তেল নিয়ে যাতে কোন বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য সকল দপ্তরকে তিনি দৃষ্টি আকর্ষণ করেন।
 সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
 সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে চলমান কাজগুলোর হালনাগাদ তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
 জেলা প্রশাসক যথাসময়ে ও মানসম্মতভাবে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
 জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে সভাসহ অনান্য সভা অনুষ্ঠিত হয়।

 

রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ২য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত
রাজবাড়ীতে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনামূল্যে ন্যায় বিচার নিশ্চিতে কাজ করছে জেলা লিগ্যাল এইড
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ