ঢাকা সোমবার, এপ্রিল ২০, ২০২৬
ভবদিয়া গোল্ডেন জুট প্রোডাক্টের বহুমুখী পাট পণ্যর উৎকর্ষতা বিষয়ক প্রশিক্ষণ শুরু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-১৯ ১৪:৫৪:৫৩

 রাজবাড়ীতে বাংলাদেশ জুট মিল এসোসিয়েশন (বিজেএমএ) ও বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) আয়োজনে বহুমুখী পাট পণ্যর উৎকর্ষতা বিষয়ক ৫দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
 গতকাল ১৯শে এপ্রিল সকালে রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গোল্ডেন জুট প্রোডাক্টের হলরুমে প্রধান অতিথি হিসবে জেলা প্রশাসক আফরোজা পারভীন প্রশিক্ষণের উদ্বোধন করেন।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোল্ডেন জুট প্রোডাক্টের স্বত্বাধিকারী হাকিম আলী সরদার, অতিরিক্ত সচিব(অবঃ) ও বিজেএমএ সচির বাবুল চন্দ্র দে এবং মিলের জেনারেল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
 জানা গেছে, ৫দিনের কর্মশালায় পাটের বহুমুখী ব্যবহার, পাটের পণ্য উৎপাদনের কৌশল, পণ্যের ডিজাইন, ডাইং, কাটিং, সেলাই(সিইউং) এবং বিপণন পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে ৩০ জন কর্মজীবী সদস্যসহ নারী-পুরুষ অংশগ্রহণ করেছে। 
 পাট ছাড়াও অন্যান্য পণ্যের কাঁচামালের ব্যবহার বিশেষ করে হোগলা পাতা, গোলপাতা, কচুরিপানা ও খড়সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদনে বিষয়ে আলোচনা করা হয়।

 

রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ২য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত
রাজবাড়ীতে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনামূল্যে ন্যায় বিচার নিশ্চিতে কাজ করছে জেলা লিগ্যাল এইড
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ