ঢাকা সোমবার, এপ্রিল ২০, ২০২৬
পাংশায় পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-১৯ ১৪:৫৩:০৯

 রাজবাড়ী জেলার পাংশা থানার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ও সিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামীকে গতকাল ১৯শে এপ্রিল পাংশা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- জিআর সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সোনাই মল্লিকের ছেলে মোঃ রফিক মল্লিক ও সিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী খালপাড়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ লালন মন্ডল। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

গোয়ালন্দ উপজেলার মাদকের গডফাদাররা ধরা পড়বে কবে?
পাংশায় পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার
রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ১ম দিনের ইভেন্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ