ঢাকা শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের বিস্তৃতি মোকাবেলার কৌশল নিয়ে বাংলাদেশ-মরিশাস বৈঠক
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-২৭ ১৯:২৪:৫৮

মরিশাসের তথ্য প্রযুক্তি, যোগাযোগ ও উদ্ভাবন বিষয়ক মন্ত্রী দীপক বালগোবিন’র সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 
 গত ২৬শে এপ্রিল মরিশাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 বৈঠকে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের বিস্তৃতি মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা করেন। 
 বৈঠকে, স্যাটেলাইট’র ব্যবহার নিয়ে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে পারস্পরিক সহযোগিতা, প্রবাসী শ্রমিকদের দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, বাংলাদেশে মরিশাসের বিনিয়োগাকারীদের জন্য সুযোগ-সুবিধা এবং মরিশাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
 এছাড়াও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মরিশাসে একটি স্পিনিং মিল পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজ-খবর নেন ও তাদের সাথে কথা বলেন।
 পশ্চিম ভারত মহাসাগর অঞ্চলে মাদক পাচার এবং মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ক প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের জন্য গত ২২শে এপ্রিল মরিশাস যান বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। বর্তমানে তিনি মরিশাসে অবস্থান করছেন।

আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
 বিদায়ী প্রধান তথ্য অফিসার নিজামুল কবীরকে তথ্য সচিবের ফুলেল শুভেচ্ছা
 বিয়ে ও তালাক ডিজিটাল নিবন্ধন করতে হাইকোর্টের রায়
সর্বশেষ সংবাদ