ঢাকা সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
বালিয়াকান্দিতে ছাত্রলীগ কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০২ ১৪:৩১:২৮

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে সজিব মন্ডল নামে এক ছাত্রলীগ কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা।

 গতকাল ২রা ফেব্রুয়ারী সন্ধ্যায় বালিয়াকান্দি সরকারী কলেজ সড়কে এ ঘটনা ঘটে।

 গণপিটুনির শিকার সজিব মন্ডল উপজেলার বহরপর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আজাদ মন্ডলের ছেলে। সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও দলীয় কোন পদ-পদবীতে ছিল না বলে জানা গেছে।

 ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদের বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন। তবে কাছে কোন লিফলেট বা প্রচার পত্র পাওয়া যায়নি বলে জানান তিনি।

 

গোয়ালন্দে অসময়ে পদ্মার ভাঙ্গনে বিলীন হচ্ছে কৃষি জমি-বসতভিটা
দৌলতদিয়া ফেরী ঘাটে বালু হরিলুট চক্রের বিরুদ্ধে ইউএনও’র অভিযান
পাংশা মডেল থানা অর্ধ বার্ষিক পরিদর্শনে সহকারী পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ