ঢাকা মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
বালিয়াকান্দির বহরপুর বাজারে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১৫ ১৫:০৩:১৬

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ আগুনে ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 গত ১৪ই ফেব্রুয়ারী আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বহরপুর বাজারের মাছের হাটের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 স্থানীয়রা জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাজারের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বালিয়াকান্দি ও কালুখালী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

 এই অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

 বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। তদন্ত চলছে।

 
পাংশা উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
 পাংশায় পর্নোগ্রাফি মামলার এজাহারভুক্ত আসামী গ্রেপ্তার
বালিয়াকান্দির জামালপুর বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় মোবাইল কোর্টে ব্যবসায়ীর জরিমানা
সর্বশেষ সংবাদ