ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
রাজবাড়ীতে নারী ও শিশু ধর্ষণকারীদের বিচারের দাবীতে সনাকের মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-১৬ ১৫:১২:৫৮

 রাজবাড়ীতে নারী ও কন্যা শিশু নির্যাতন ও ধর্ষণকারীদের বিচারের দাবীতে গতকাল ১৬ই মার্চ বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা সচেতন নাগরিক কমিটি(সনাক) এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 মানববন্ধনে রাজবাড়ী জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিষ্টানো মারিও রেখা, সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন, জাহাঙ্গীর হোসেন ও রাবেয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তারা বলেন, দেশে নারী ও কন্যা শিশু নির্যাতন ধর্ষণ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সরকারকে ধর্ষণকারীদের বিচারের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকরের দাবী জানান বক্তারা।
 মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি সনাকের সদস্য, মহিলা পরিষদের সদস্য ও টিআইবি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্
বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে---খৈয়ম
রাজবাড়ী জেলায় পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবে ১৩,১৪৯ জন
সর্বশেষ সংবাদ