ঢাকা বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
গোয়ালন্দে শহীদদের স্মরণে জুলাই বিপ্লব-কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৭-২৯ ১৫:৪৩:১০

 তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে রাজবাড়ী জেলার গোয়ালন্দে “আমার চোখে জুলাই বিপ্লব” শহীদদের স্মরণে জুলাই বিপ্লব ও সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

 গতকাল ২৯শে জুলাই উপজেলার মডেল মসজিদের হলরুমে জেলা পরিষদের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
 উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক সুপার ভাইজার তাহমিনা আক্তারসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে লোটাস কলেজিয়েট স্কুল প্রথম ও দেওয়ান রহমত উল্লাহ্ কিন্ডার গার্ডেন দ্বিতীয় ও কলেজ পর্যায়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ সেরা হয়।

 

ঈদের লম্বা ছুটি শেষে গোয়ালন্দে নিজ কর্মস্থলে আসেননি জনস্বাস্থ্য প্রকৌশলী
গোয়ালন্দে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলা সংক্রান্ত ক্যাম্প অনুষ্ঠিত
দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ