ঢাকা সোমবার, এপ্রিল ৬, ২০২৬
রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ আসলাম মিয়ার জন্মদিন উদযাপন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৮-১০ ১৫:৪০:৪১

কেক কেটে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ আসলাম মিয়ার জন্মদিন পালন করেছে রাজবাড়ী পৌর ৩নং ওয়ার্ড বিএনপি।
 গতকাল ১০ই আগস্ট রাতে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় মার্কেটের দ্বিতীয় তলায় পৌর ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয়।
 অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম কাশেম, সদস্য খন্দকার নুরুল নেওয়াজ নুরু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তালেব, পৌর প্রজন্ম ৭১ দলের সভাপতি আব্দুর রশিদ মিয়া, রাজবাড়ী পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, পৌর ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, প্রচার সম্পাদক শফিক শেখ ও সদস্য আব্দুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 রাজবাড়ী জেলা বিএনপির সদস্য ও সাবেক দপ্তর সম্পাদক খন্দকার নুরুল নেওয়াজ বলেন, রাজবাড়ী-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় নেতা এডঃ আসলাম মিয়ার জন্মদিন ছিল গতকাল ১০ই আগস্ট। দিনটি স্মরণীয় রাখতে রাজবাড়ী পৌর ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কেক কেটে এডঃ আসলাম মিয়ার জন্মদিন উদযাপন এবং তার দীর্ঘায়ু কামনা করা হয়।

 

শহীদ রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়ার মাজারে  ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
 বালিয়াকান্দিতে জমি বিরোধে গৃহবধুকে হাত-পা  ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ॥থানায় অভিযোগ দায়ের
ফরিদপুরে মাসব্যাপী শিল্প  ও বাণিজ্য মেলার উদ্বোধন
সর্বশেষ সংবাদ