ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীতে ছাত্রদলের প্রস্তুতি সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-২৩ ১৪:৩২:২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীতে ছাত্রদলের প্রস্তুতি সভা গতকাল ২৩শে নভেম্বর সন্ধ্যায় শহরের সজ্জনকান্দা এলাকার সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
 জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
 সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, রবিন মন্ডল, শাহরিয়ার আদনান নূর ইসলাম, জেলা ছাত্রদলের নেতা কাজী তানভীর খান জামিল, রাজবাড়ী পৌর ছাত্রদলের তানভীর মেহেদী রলিফ, সামী জুবায়ের, রিয়াজুল ইসলাম,  আল-আমীন মিয়া, সদর উপজেলা ছাত্রদলের মোঃ আল আমিন খান, মাহমুদ হোসেন লিটন, সোহেল রানা শীতল, জায়েদ আলভি লিয়ন, সামীয়ুল খান শান্ত, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের রাকিবুল হাসান, রাজিব মোল্লা, আলতাফ হোসেন, জসিম উদ্দিন খান, আবুল হোসেন কলেজ ছাত্র দলের আকাশ সরদার, গোয়ালন্দ উপজেলা ছাত্র দলের রেজাউল হাসান মিঠু ও গোয়ালন্দ পৌর ছাত্রদলের মুক্তার মাহমুদ সহ জেলা ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ছাত্রদলের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন, আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে ছাত্রদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাঠে-ঘাটে, পথে প্রান্তরে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তারেক রহমান ঘোষণা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

 

 রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীনকে ফুলেল অভ্যর্থনা॥দায়িত্ব গ্রহণ আজ
রাজবাড়ী জেলা পরিষদে বিদায়ী ডিসি সুলতানা আক্তারকে সংবর্ধনা প্রদান
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাংবাদিকের মায়ের মৃত্যু
সর্বশেষ সংবাদ