ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদকের সাথে প্রধান উপদেষ্টার ফোনালাপ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১২-১৯ ১৫:৪০:৪২

 দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে গত ১৮ই ডিসেম্বর রাতে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
 প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্খিত ও ন্যাক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।’
 প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বিরাট বাধা সৃষ্টি করেছে।
 টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ড. ইউনূস।
 খুব শিগগিরই এই দুই সম্পাদকের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

 

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিকদের ভূমিকা অপরিসীম
নিজস্ব অর্থায়নে পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা ঃ প্রথম ধাপে প্রস্তাব ৩৪,৬০৮ কোটি টাকা
রাজবাড়ী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সচিব মাহবুবা ফারজানা
সর্বশেষ সংবাদ