রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৩শে ফেব্রুয়ারি দুপুরে ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামে ২০২৫-২৬ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঠ দিবস ও কারিগরি এই আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কারিগরি আলোচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. শহিদুল ইসলাম। জেলা বীজ প্রত্যয়ণ অফিসার মোঃ মাছিদুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপ-সহকারী কৃষি অফিসার মাছুমা আক্তার, আলাউদ্দিন সরকার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন রায়হান, কৃষক রাকিবুল হাসান ও রাশেদা বেগম প্রমুখ বক্তব্যে রাখেন।



