এসিএল কোম্পানির এরিয়া ম্যানেজার ফারুকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রতারিত ভুক্তভোগী মোঃ জামাল মিয়া।
প্রতারিত জামাল মিয়ার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুরে। গতকাল ২৩শে ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ী শহরের নয়াটেস্ট রেস্টুরেন্টে তিনি সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগী মোঃ জামাল মিয়া বলেন, আমি একটি ট্রাক ক্রয় করতে চেয়েছিলাম, তখন এসিএল কোম্পানির সহযোগী ইউসুফ ড্রাইভারের সাথে কথা হলে তিনি ওই কোম্পানির এরিয়া ম্যানেজার ফারুকের সাথে কথা বলে দেই। তখন সে আমার কাছে জানতে চাইলে আমি বলি নতুন কন্ডিশনের মতো ট্রাক নিবো। তখন তিনি আমাকে বলে ২০২৩ সালের একটি ট্রাক আছে। আমি ট্রাকটি দেখি এবং পছন্দ হয়। তখন ১৩লাখ টাকা চুক্তি হয়। ৩লাখ ৩০ হাজার টাকা ডাউনপেমেন্ট করি বাকি টাকা প্রতি মাসে কিস্তিতে দেওয়ার কথা হয়। কিন্তু ট্রাক চালানোর সময় বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমি ট্রাকের কাগজপত্র গুলো পরিচিত একজনকে দেখায়। তখন সে দেখতে পায় ট্রাকটির কাগজ ২০১৮ সালের । কিন্তু সে আমাকে বলেছিল ২০২৩ সালের, আমি শিক্ষিত না হওয়াতে তখন বুঝতে পারি নাই। ট্রাকটি নতুনের মতো দেখে পছন্দ হয়েছিল। পরে আমি তাকে জানালে সে বিভিন্ন কথা বার্তা বলে। তাকে রাজবাড়ী আসতে বললে শুধু সময় দেই আসে না। এদিকে ট্রাকটি নিয়মিত বিভিন্ন যন্ত্রপাতি ঠিক করতে হয় আমার। আমি ৩মাস যাবত তাকে বলতেছি ট্রাকটির এপিট-ওপিট করার কাগজ দিতে, সে তাও দেই নাই। এই গাড়িটি নিয়ে এখন আমি নিরুপায়।
এসিএল কোম্পানির এরিয়া ম্যানেজার ফারুকের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, তার সঙ্গে আমার নতুন পুরাতন ট্রাকের বিষয়ে কোন কথা হয়নি। সে ট্রাক কিনবে বলেছিল আমি ট্রাকটি দেখেছিলাম এবং তার পছন্দ হয়েছিল বলে নিয়েছে। ট্রাকের কাগজপত্র দেওয়া হয়নি তার কারণ হলো ট্রাকের কিস্তির টাকা পরিশোধ করলে ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হবে। তবে এপিট-ওপিটের কাগজ তাকে দেওয়া হয়নি সেও নেয় নি।
এসিএল কোম্পানির হেড অফিসের ঠিকানা ও বিস্তারিত বিষয়ে জানতে চাইলে ফারুক বলেন এটা বলা যাবে না, আপনার সঙ্গে সামনাসামনি বসে কথা বলবো। আমরা আজেবাজে গাড়ি বিক্রি করি না, আমরা একজনের নিকট গাড়ি বিক্রি করি নাই, অনেক গাড়ি বিক্রি করছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোঃ কুদ্দুস প্রধান ও আমিজ খাঁ।



