ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ২৫, ২০২৬
পাংশায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
  • আকাশ মাহমুদ
  • ২০২৬-০২-২৩ ১৪:৩৫:৩১

পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারী কর্মকর্তাদের সাথে রাজবাড়ী জেলা প্রশাসকের মতবিনিময় সভা গতকাল ২৩শে ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
 উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
 সভায় সহকারী কমিশনার(ভূমি) মোঃ সাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 মতবিনিময় সভায় পাংশা উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি এবং সামাজিক সুরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সমন্বয়ের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
 খাদ্য সামগ্রী বিতরণ ঃ পাংশায় পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও এতিম ১৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
 ইসলামিক রিলিফ বাংলাদেশ পাংশা অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় “রমজান খাদ্য বিতরণ ২০২৬” কর্মসূচির আওতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 
 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক এবং সহকারী কমিশনার(ভূমি) মোঃ সাদ আহমেদ।
 কর্মসূচির আওতায় উপস্থিত ১০ জন দুস্থ ও এতিম ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ছিল চাল ৪০ কেজি, মসুরের ডাল ৪ কেজি, ভোজ্য তেল ৫ লিটার, চিনি ৩ কেজি, লবণ ১ কেজি, ছোলা ৫ কেজি, চিড়া ৩ কেজি এবং খেজুর ১ কেজি। 
 ভিক্ষুক পুনর্বাসনে আর্থিক সহায়তার চেক বিতরণ ঃ পাংশায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে। 
 গতকাল ২৩শে ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
 পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। 
 তিনি বলেন, ভিক্ষাবৃত্তি নিরসনে পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বী করে তুলতে সরকার কাজ করছে। সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে মূলধারায় আনতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
 এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ সাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
 কর্মসূচিতে একজন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ সহায়তার মাধ্যমে উপকারভোগীকে বিকল্প আয়ের উৎসের সঙ্গে সম্পৃক্ত করা হবে। যাতে তিনি জীবিকা নির্বাহ করতে পারেন।

 

 পাংশায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আর্থিক সহায়তা চেক বিতরণ
পাংশায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
 গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ