বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি’কে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
গতকাল ১লা মার্চ রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে গিয়ে রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করেন।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ(অবঃ) এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, আঞ্জুমান আরা বেগম, মেহেদী হাসান, মোঃ হাবিব শেখ, কাজী আরাফাত হাসান, রাজিয়া বেগম, মোঃ আল আজম আজাদী, ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও যুব রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের যুব প্রধান উজ্জ্বল কুমার দাসসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



