ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
মোবাইল কোর্টে রাজবাড়ী শহরের রেলগেটের ফলের দোকানীকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৩-০৪ ১৪:৩৩:৪৫

 পবিত্র মাহে রমজানে বিভিন্ন আইন বাস্তবায়নে গতকাল ৪ঠা মার্চ রাজবাড়ী শহরের ১নং রেলগেটে ফলের দোকান সহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। 
 এ সময় দুইটি ফলের দোকানকে ভোক্তা অধিকার আইনে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী।
 জানা গেছে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারাতে অপরাধ স্বীকার করায় ২টি ফল দোকান মালিককে ২হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়।
 মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক। এ সময় পেশকার মোঃ করিম মিয়া ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

 

গোয়ালন্দ উপজেলার ১হাজার ৩৬জন পাচ্ছে কৃষক কার্ড ॥আজ উদ্বোধন
হামের উপসর্গ নিয়ে রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ৭ শিশু হাসপাতালে ভর্তি
রাজবাড়ীর নতুন জেলা প্রশাসককে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা
সর্বশেষ সংবাদ