ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
রাজবাড়ীর নতুন জেলা প্রশাসককে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৪-১৩ ১৫:০৮:৪৯

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
 গতকাল ১৩ই এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাতকালে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনটির নেতারা। এ সময় সংগঠনটির পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
 সাক্ষাতকালে নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও সংখ্যালঘুদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
 এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক নির্মল কৃষ্ণ চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক তন্ময় দাস সহ জেলা ও সকল উপজেলা পৌরসভা শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

গোয়ালন্দ উপজেলার ১হাজার ৩৬জন পাচ্ছে কৃষক কার্ড ॥আজ উদ্বোধন
হামের উপসর্গ নিয়ে রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ৭ শিশু হাসপাতালে ভর্তি
রাজবাড়ীর নতুন জেলা প্রশাসককে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শুভেচ্ছা
সর্বশেষ সংবাদ