ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
  • মইনুল হক মৃধা
  • ২০২৬-০৪-১৩ ১৫:০৮:২৩

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বাংলা নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখের প্রথম দিন “কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে”-এ শ্লোগানে কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু, টেকসই কৃষি ব্যবস্থা প্রবর্তন ও কৃষকদের আর্থ-সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের জন্য সরকার কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। 
 এ কার্যক্রমের সূচনায় ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেইসাথে একযোগে দেশের ১০টি জেলার পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠিত হবে।
 উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপঁচা ব্লকের ৯২৫ কৃষকের মধ্যে আগামীকাল ১১৫ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। 
 রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ ও রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম।
 এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দারসহ জেলা ও উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।
 উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষক কার্ড বিতরণ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণে টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ সরাসরি লাইভ সম্প্রচার করা হবে এবং সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দেবেন। 
 এরপর গোয়ালন্দ উপজেলা প্রাঙ্গনে বেলা ১২টায় ২জন উপকারভোগী কৃষক কার্ড বিতরণ শুরু হবে। 

 

গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
পাংশার পেপুলবাড়িয়ার মাঠে শতবর্ষের ঐতিহ্য ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
গোয়ালন্দে অপচিকিৎসায় ভুগছে দরিদ্র সুজন চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আবেদন
সর্বশেষ সংবাদ