বাংলা নববর্ষ আমাদের সমৃদ্ধ সংস্কৃতি, গৌরবময় ঐতিহ্য এবং অসাম্প্রদায়িক চেতনাকে নতুনভাবে উদ্ভাসিত করে। এ দিনটি আনন্দ, সম্প্রীতি ও নবপ্রেরণার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ, যা আমাদের জীবনকে নতুন আশা ও সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। অতীতের সকল গ্লানি, হতাশা ও দুঃখ পেছনে ফেলে আমরা নতুন উদ্যমে আগামী দিনের পথে অগ্রসর হওয়ার প্রেরণা লাভ করি।
রাজবাড়ী জেলার সম্মানিত নাগরিকবৃন্দের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা। সকলের সম্মিলিত সচেতনতা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল আচরণে এই উৎসব নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে এই প্রত্যাশা রাখি। জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে সতর্ক, পেশাদার এবং অঙ্গীকারবদ্ধ রয়েছে।
পহেলা বৈশাখ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করুক। একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।
সবার জীবনে বয়ে আসুক সুখ, সমৃদ্ধি ও কল্যাণের বারতা। শুভ নববর্ষ ১৪৩৩।
মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা
পুলিশ সুপার
রাজবাড়ী।


