নতুন বছরের শুভ সূচনায় সকলকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনে এক অনন্য উৎসব, যা আনন্দ, সম্প্রীতি ও ঐক্যের বার্তা বহন করে। পুরাতনের গ্লানি, দুঃখ ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচনের এই দিনটি আমাদের সবার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এ দিনে বর্ণিল আয়োজন, বৈশাখী শোভাযাত্রা, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের শিকড়কে নতুন করে অনুভব করি। এই উৎসব আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। আমি প্রত্যাশা করি, নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনবে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
আসুন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলি। শুভ নববর্ষ ১৪৩৩।
(আফরোজা পারভীন)
জেলা প্রশাসক
রাজবাড়ী।


