দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অভিযোগের কারণ দেখিয়ে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে।
গত ৪ঠা মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত কেন্দ্রীয় যুবদলের প্যাডে তাকে বহিষ্কার করা হয়।
কাওসার মাহমুদের বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে ফেসবুকসহ সামাজিক বিভিন্ন প্ল্যাটফর্মে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় অনেক সমর্থক, সাধারণ মানুষ, কাওসার মাহমুদের শুভাকাঙ্খীরা ও রাজবাড়ীর আপামর জনতা কেন্দ্রের এই পদক্ষেপকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
কেউ কেউ একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন। অনেকেই কাউসার মাহমুদের পক্ষে ফেসবুক পোস্ট দিয়ে নিন্দা জানাচ্ছেন ও দুঃখ প্রকাশ করছেন। কাউসার মাহমুদের মতন একজন ত্যাগী ও পরীক্ষিত জিয়ার সৈনিককে কোন তদন্ত ছাড়াই বহিষ্কার করায় সাধারণ মানুষ ও আপামর মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।তারা অবিলম্বে কাউসার মাহমুদকে তার স্বপদে বহালের জন্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন।
কাওসার মাহমুদ দলের দুর্দিনের কান্ডারী দাবি করে রাজবাড়ী জেলা যুবদলের এক নেতা ফেসবুকে লিখেছেন, একটা কল রেকর্ডকে আলতা সুনু পাওডার গহনা পড়িয়ে কেন্দ্রীয় যুবদলের কাছে উপস্থাপনা করা হয়েছে। যে ব্যাক্তি বা পক্ষ এস এম কাউসার মাহমুদ কে রাজনৈতিক ভাবে প্রতিপক্ষ ভেবে কেন্দ্রীয় যুবদলের কাছে ভুলভাল তথ্য দিয়েছেন, তাদের কে ঘৃণা ও নিন্দা জানাচ্ছি।কাওসার এর জন্য শুভ কামনা।
মোঃ সাজ্জাদ নামের এক যুবক ফেসবুক পোস্টে লিখেছেন, এই কি.. ১৭-বছরের কষ্টের ফল?
কোন কিছু যাচাই-বাছাই না করে বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সোনিয়া আক্তার স্মৃতি নামের এক অনলাইন এক্টিভিস্ট তার ফেসবুক পেজে লিখেছেন, একজন পুলিশ কল রেকর্ড ফাঁস করছে ,ফাঁস হওয়া কল রেকর্ডে বহিষ্কার হওয়ার মতো কিছুই পাওয়া গেলো না। শুধু পাওয়া গেলো আপনি কারো কাছে মাদক না পেলে তাকে হেনস্তা করতে পারবেন না। সেখানে কাউছার ভাইয়ের কোনো দোষ ই দেখি না। কেনও এস এম কাউসার মাহমুদ কে বহিষ্কার করা হলো প্রতিবাদ জানিয়ে রাখলাম।
এ বিষয়ে সদ্য বহিষ্কার হওয়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাউসার মাহমুদ বলেন, দল না জেনে বা তদন্ত ছাড়াই আমার ওপর অবিচার করেছে।আমার দলের প্রতি অঘাত বিশ্বাস, ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা থেকে আমি দলকে পুনঃ তদন্তের জন্য অনুরোধ করছি। কেন্দ্রীয় যুবদল আমার বিরুদ্ধে যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে আমি এর পুনঃ তদন্ত দাবি করছি। আমি বিশ্বাস করি দল পুনঃ তদন্ত করলে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়ে আমি আবার স্বপদে ফিরতে পারবো ইনশাআল্লাহ।



