ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
কালুখালীতে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৬-০৩-০৫ ১৫:২৩:৩৩

রাজবাড়ী জেলার কালুখালী গান্ধিমাড়া এলাকায় দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় কৃষক মোঃ সলিম শিকদার(৩৫) নামের এক ভ্যানের যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যান চালক ও ২জন যাত্রী আহত হয়েছে।
 গতকাল ৫ই মার্চ বিকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ সলিম শিকদার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের মৃত মদিক শিকদারের ছেলে।
 স্থানীয় সূত্রে জানা যায়, বাওইখোলা থেকে ভ্যান চালক রাজবাড়ী-কুষ্টিয়া হাইওয়ে সড়কে ওঠার সময় রাজবাড়ী থেকে দ্রুত গতির প্রাইভেটকার ভ্যানের পিছনে ধাক্কা দেয় এবং প্রাইভেট কারটি পালিয়ে যাই। এতে ভ্যান চালকসহ ভ্যানে থাকে সকল যাত্রী আহত হয়। গুরুতর আহত সলিম শিকদারকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
 রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আজাদ বলেন, সড়ক দুর্ঘটনার ওই ব্যাক্তি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। 
 পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ শামিম হোসেন জানান, সড়ক দূর্ঘনার কথা আমি শুনেছি। তবে আমি বিস্তারিত জানি না। শুনেছি মরদেহটি রাজবাড়ী হাসপাতালে আছে।

 

রাজবাড়ীতে অর্থের অভাবে যারা ন্যায় বিচার থেকে  বঞ্চিত হচ্ছে তাদের পাশে রয়েছে লিগ্যাল এইড
রাজবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর লোকোশেডে অভিযানে মোবাইল কোর্টে ৩জন মাদকসেবীর জরিমানাসহ জেল
সর্বশেষ সংবাদ