যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
গতকাল ২৬শে মার্চ সূর্যোদয়ের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে বালিয়াকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, থানা পুলিশের পক্ষ থেকে থানা অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, সরকারী কলেজ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংকৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে সকাল সাড়ে ৮টায় মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে পুলিশ, আনসার, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এহসানুল হক শিপন, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফারুক বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস বক্তব্যে রাখেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।



