ঢাকা শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ডুবে যাওয়া বাসসহ ২৬জনের মরদেহ উদ্ধার॥পরিবারের কাছে হস্তান্তর
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৩-২৭ ১১:০২:০৭

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটে পদ্মায় সৌহার্দ্য পরিবহনের বাস ডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহিলা ১১ জন, পুরুষ ১০ জন ও শিশু ৭জন। নিহত ২৬ জনের মরদেহ ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 গতকাল ২৬শে মার্চ বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
 নিহতরা হলো- সৌহার্দ্য পরিবহন বাসের যাত্রী রাজবাড়ী শহরের ভবানীপুর লালমিয়া সড়ক এলাকার মৃত মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার(৬১), কুষ্টিয়া পৌরসভার ১৮নং ওয়ার্ডের মজমপুর গ্রামের  মোঃ আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন(৫৬), কুষ্টিয়া সদর উপজেলার খাগড়বাড়ীয়া গ্রামের হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস(২৮), রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের মৃত ডাঃ আব্দুল আলীমের মেয়ে জহুরা অন্তি(২৭), একই গ্রামের কাজী মুকুলের ছেলে কাজী সাইফ আহমদ সৌম্য(৩০), গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার(৩২), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমাজপুর ইউনিয়নের ধুশুন্দু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শিশু ইস্রাফিল(৩), গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বারকিপাড়া গ্রামের রেজাউল করিমের মেয়ে সাফিয়া আক্তার রিন্থি(১২), রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ফাইজ শাহানূর(১১), রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের কেবিএম মুসাব্বিরের ছেলে তাজবিদ(৭), বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের আরব খানের ছেলে গাড়ী চালক আরমান খান(৩১), কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা ওরফে জেসমিন(৩০), রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সোবাহান মন্ডলের মেয়ে লিমা আক্তার(২৬), সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চর বেনিনগর গ্রামের মান্নান মন্ডলের স্ত্রী জোস্ন্যা(৩৫), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের নোয়াধা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম(৩৮), দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মথুয়ারাই গ্রামের  মৃত নূর ইসলামের স্ত্রী নাছিমা(৪০), ঢাকা জেলার আশুলিয়া উপজেলার বাগধুনিয়া পালপাড় গ্রামের মোঃ নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা(৩০), রাজবাড়ী পৌরসভার সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার(১১), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সমসপুর ইউনিয়নের গিয়াস উদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা(১৩), ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কাচেরকোল ইউপির নুরুজ্জামানের ছেলে শিশু আরমান (৭মাস), রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান(৬), রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান(৮) রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড ভবানীপুর লালমিয়া সড়ক এলাকার ইসমাইল হোসেন খানের ছেলে আহনাফ তাহমিদ খান(২৫), কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝাউগ্রামের মোঃ মজুন খাঁর ছেলে মোঃ উজ্জ্বল খান ও কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মদাপুর গ্রামের মোঃ আফসার শেখের ছেলে আশরাফুল ইসলাম ও রাজবাড়ীর কালুখালির বোয়ালিয়া গ্রামের সানাউল্লাহর ছেলে মোঃ জাহাঙ্গীর (৫৫)।
 রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ‘ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৫ জন ডুবুরি উদ্ধার অভিযানে কাজ করছে। এছাড়াও সেনাবাহিনী কোস্ট গার্ড, নৌ পুলিশসহ স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সংবাদ পেলে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করবো।
 রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, দৌলতদিয়া নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৬ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনার দিন ২৩ জন ও আজকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। আমাদের উদ্ধার অভিযান চলমান থাকবে।
 তিনি আরও বলেন, প্রত্যেক নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
 এর আগে গত ২৫শে মার্চ বিকাল ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার ৩নং ঘাটে আসে। সে সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পন্টুনে আঘাত করে পদ্মা নদীতে পড়ে যায়। পরে ৭ ঘন্টার প্রচেষ্টায় উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে টেনে উপরে তোলা হয়।

দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ডুবে যাওয়া বাসসহ  ২৬জনের মরদেহ উদ্ধার॥পরিবারের কাছে হস্তান্তর
দৌলতদিয়া ঘাট ব্যবস্থা উন্নয়নে সরকারের পরিকল্পনা আছে ঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম
 ৫৬তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সর্বশেষ সংবাদ