৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে ৩৯০ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল ২৬শে মার্চ সকাল সাড়ে ১১টায় অফিসার্স ক্লাব চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম-সেবা, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হেলাল উদ্দিন, যুদ্ধকালীন কমান্ডার ও জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাশেম, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ, রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তালেব ও যুগ্ম আহ্বায়ক এডঃ মোঃ আব্দুল গফুর।
এ সময় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ডঃ মোঃ মাহমুদুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশিক উন নবী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) শামসুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ৩৯০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার রেখা ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এস এম রায়হানুল ইসলাম।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আজ মহান স্বাধীনতা দিবস। এই দিন থেকে শুরু করে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের জন্যই মূলত আমাদের এই সংবর্ধনার আয়োজন।


