ঢাকা শনিবার, মার্চ ২৮, ২০২৬
পাংশা উপজেলায় মহান স্বাধীনতা দিবস পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৩-২৭ ১৪:৫৫:০২

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ২৬শে মার্চ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত হয়েছে।
 দিবসটি পালন উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
 দৌলতদিয়ায় পদ্মা নদীর ফেরি ঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ডুবে হতাহতের ঘটনায় স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও  প্রীতি ফুটবল ম্যাচসহ কিছু কর্মসূচি স্থগিত করা হয়।
 জানা যায়, সকাল ৮টায় পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক। এ সময় মঞ্চে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।জাতীয় পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ান অতিথিবৃন্দ। প্যারেড পরিচালনা করেন এসআই শাওন। উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাব।
 পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গিয়াস উদ্দিন খান, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ খান, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা পৌরসভা বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
 পরবর্তীতে পাংশা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে এবং উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাবের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন মিয়া, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মাস্টার, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ খান প্রমূখ বক্তব্য রাখেন।
 স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম জাহাঙ্গীর। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

 

কালুখালীর চর মদাপরে মধ্যরাতে আগুনে আগুনে পুড়ল গবাদি পশু
 নদীতে নিখোঁজ রিপনের সন্ধানে করছে ডুবরি দল
গোয়ালন্দে সীমিত করা হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান
সর্বশেষ সংবাদ