বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ গতকাল ২৩শে এপ্রিল দুপুর ২টার দিকে সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা(পলিসি ও স্ট্র্যাটেজি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ডাঃ জাহেদ উর রহমান। সাক্ষাৎকালে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অধ্যাপক ড. আবদুল্লাহ আবু সায়ীদ প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে কিছু মূল্যবান বই উপহার প্রদান করেন -মাতৃকণ্ঠ।



