পদাধিকার বলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান নিযুক্ত পেয়েছেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।
গত ১৯শে এপ্রিল বাংলাদেশ রেড় ক্রিসেন্ট সোসাইটি’র মহাসচিব ডঃ কবির মোঃ আশরাফ আলম,এনডিসি স্বাক্ষরিত এক অফিস সার্কুলার এই তথ্য জানানো হয়েছে।
এর আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক।
অফিস সার্কুলারে বলা হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি(পিও ২৬ অফ ১৯৭৩) এর আর্টিকেল ৭.৩ অনুয়ায়ী ঢাকা, চট্টগ্রাম খুলনা ও রাজশাহী সিটির ক্ষেত্রে মেয়র/প্রশাসক এবং জেলার ক্ষেত্রে জেলা পরিষদের চেয়ারম্যান/প্রশাসকগণ সংশ্লিষ্ট রেড ক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া জানান, আগামী ২৬শে এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গার মরহুম আলহাজ্ব মোঃ সৈয়দ আলী মিয়ার পুত্র এবং রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জিয়া স্মৃতি পাঠাগার রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সালাম মিয়াকে সরকার গত ১৫ই মার্চ রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ করে। ১৬ই মার্চ তিনি জেলা পরিষদ প্রশাসক দায়িত্ব গ্রহণ করেন।


