ঢাকা রবিবার, মার্চ ২২, ২০২৬
বালিয়াকান্দিতে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২১-০৪-২০ ১৪:৪৬:৫৮

করোনা ভাইরাস সংক্রমণ রোধে গতকাল মঙ্গলবার সকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট তাপস পাল। 

  অপর দিকে গত সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা স্বাস্থ্যবিধি না মানায় বালিয়াকান্দি, তেতুলিয়া ও বহরপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি মামলায় ৭হাজার ৫শত টাকা জরিমানা করেন।

  ভ্রাম্যমান আদালত বালিয়াকান্দি, তেতুলিয়া ও বহরপুর বাজারে পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনায় মোট ৮টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায়। বালিয়াকান্দি থানা পুলিশ এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ