ঢাকা শুক্রবার, মার্চ ২০, ২০২৬
ভিজিএফ-এর আওতায় রাজবাড়ী সদর উপজেলার ২৩ হাজার ৪২৯ জন দরিদ্র মানুষ পাচ্ছে নগদ অর্থ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-০৫-০৯ ১৪:৪৩:৪১

চলতি ২০২০-২০২১ অর্থ বছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ-এর আওতায় রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ২৩ হাজার ৪২৯ জন অতিদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার নগদ ৪৫০ টাকা করে দেওয়া হচ্ছে। 

  এরই ধারাবাহিকতায় গতকাল ৯ই এপ্রিল বেলা ১১টার দিকে এই প্রথম দাদশী ইউনিয়ন পরিষদে সদর উপজেলা প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে ১হাজার ৬৯৭ জনকে নগদ ৪৫০ টাকা করে মোট ৭ লক্ষ ৬৩ হাজার ৬৫০ টাকা প্রদান করা হয়।

  এ সময় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল, দাদশী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ মোঃ লোকমান হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা কানিজ মওলা উপস্থিত ছিলেন।

  আজ সোমবার ১০ই মে বেলা ১১টা থেকে মিজানপুর, বরাট ও খানখানাপুর ইউনিয়নে নগদ অর্থ বিতরণ করা হবে।

  উল্লেখ্য, ঈদের আগেই পর্যায়ক্রমে ১৪টি ইউনিয়নের অসহায় ২৩ হাজার ৪২৯ জনকে নগদ ৪৫০ টাকা করে মোট ১ কোটি ৫ লক্ষ ৪৩ হাজার ৫০ টাকা প্রদান করা হবে।  

ট্রেনের ছাঁদে ভ্রমণকালে কালিকাপুর  রেল ব্রিজে ধাক্কা লেগে যুবক নিহত
রাজবাড়ীর মিজানপুরে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ
 রাজবাড়ী ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল
সর্বশেষ সংবাদ