ঢাকা মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
ফরিদপুর সদরে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
  • মাহবুব পিয়াল
  • ২০২২-০১-০৭ ১৪:০৬:০১
ফরিদপুর সদর উপজেলার চৌধুরী বাজার এলাকায় গতকাল শুক্রবার সকালে শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি এফবিসিসিআই-এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ(সিআইপি) ও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ খায়ের মিয়া -মাতৃকণ্ঠ।

হাড় কাপানো প্রচন্ড শীতে ফরিদপুরের অসহায় দরিদ্র মানুষ যখন কাতর। ঠিক সেই মুহূর্তে ফরিদপুরের সদর উপজেলার তিনটি ইউনিয়নের অসহায়-দরিদ্র দেড় হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 
  গতকাল শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার অম্বিকারপুর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি এফবিসিসিআই-এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ(সিআইপি) ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ খায়ের মিয়া। এ সময় কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুল আলম চৌধুরী ও অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান বারি চৌধুরী উপস্থিত ছিলেন।
  এরপর দুপুরে কৃষ্ণনগর ও কানাইপুর ইউনিয়নেও তারা শীতবস্ত্র বিতরণ করেন।   

 

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি সাংবাদিক বাছির জামাল
 আসন্ন একনেক সভায় উত্থাপিত হতে পারে আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প
ভারতের পর্যটন ভিসা বন্ধের কারণে এ বছরেও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছেনা ১২৫তম ওরশ স্পেশাল ট্রেন
সর্বশেষ সংবাদ