ঢাকা শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
মধুখালীতে ফেনসিডিলসহ ২জন পাচারকারী গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০২-২৬ ১৩:৫২:০৪
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ২৫শে ফেব্রুয়ারী রাতে মধুখালী উপজেলার মাঝকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই পাচারকারী গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাবের অভিযানে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই পাচারকারী গ্রেফতার হয়েছে। 
  গত ২৫শে ফেব্রুয়ারী রাতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। 
  এ সময় তাদের কাছ থেকে ৬২৮ বোতল ফেনসিডিল উদ্ধার ও পাচারের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়।
  গ্রেফতারকৃতরা হলো-ফরিদপুরের ভাঙ্গা থানাধীন চুমুরদী গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিঠু(২৬) ও কোতয়ালী থানাধীন কানাইপুর গ্রামের মৃত জলিল শেখের ছেলে নূর ইসলাম শেখ(২০)। উদ্ধারকৃত আলামতসহ র‌্যাব তাদেরকে মধুখালী থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করেছে।     

 

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি সাংবাদিক বাছির জামাল
 আসন্ন একনেক সভায় উত্থাপিত হতে পারে আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প
ভারতের পর্যটন ভিসা বন্ধের কারণে এ বছরেও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছেনা ১২৫তম ওরশ স্পেশাল ট্রেন
সর্বশেষ সংবাদ