ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে কালুখালীর সোনাপুর বাজারের আইসক্রীম ফ্যাক্টরীকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৫-২৩ ১৫:১৩:২৩
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে গতকাল ২৩শে মে কালুখালী উপজেলার সোনাপুর বাজারে একটি আইসক্রীম ফ্যাক্টরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় -মাতৃকণ্ঠ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর বাজারের একটি আইসক্রীম ফ্যাক্টরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ২৩শে মে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে যথাযথভাবে মোড়ক ব্যবহার না করা এবং ব্যবসা সংক্রান্ত অনুমোদন না থাকায় সোনাপুর বাজারের ‘বাপ্পী স্পেশাল আইসক্রীম’ নামের আইসক্রীম ফ্যাক্টরীকে এই জরিমানা করা হয়। কালুখালী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

গোয়ালন্দ উপজেলায় কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন
পাংশার পেপুলবাড়িয়ার মাঠে শতবর্ষের ঐতিহ্য ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
গোয়ালন্দে অপচিকিৎসায় ভুগছে দরিদ্র সুজন চিকিৎসা সহায়তার জন্য পরিবারের আবেদন
সর্বশেষ সংবাদ