ঢাকা শনিবার, মার্চ ১৪, ২০২৬
করোনাকালীন সময়ে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে যশোর সেনানিবাসের
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৭-৩০ ১৪:১৯:১৪

করোনাকালীন সময়ে যশোর সেনানিবাসের সেনা সদস্যদের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারী নির্দেশনা মোতাবেক নিজেদের জীবন বাজী রেখে জনস্বার্থে কাজ করে চলেছেন। 
   এরই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে জনসমাগম ঠেকাতে গতকাল ৩০শে জুলাই তারা যশোর অঞ্চলের ১০টি জেলায় নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণা চালান। মার্কেট/শপিং মল, হাট-বাজারসহ জনসমাগমের এলাকাসমূহে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ও স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে উদ্বুদ্ধ করেন। এর পাশাপাশি চুয়াডাঙ্গা জেলার রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাসহ বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ, কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ, গণপরিবহন মনিটরিং, বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়ী বাঁধ মেরামত অব্যাহত রাখা, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, সুপেয় পানি সরবরাহসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি সাংবাদিক বাছির জামাল
 আসন্ন একনেক সভায় উত্থাপিত হতে পারে আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প
ভারতের পর্যটন ভিসা বন্ধের কারণে এ বছরেও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছেনা ১২৫তম ওরশ স্পেশাল ট্রেন
সর্বশেষ সংবাদ