ঢাকা সোমবার, এপ্রিল ৬, ২০২৬
পাংশায় ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে পৌর কর্তৃপক্ষ
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৮-২১ ১৪:৪১:০৯
পাংশা পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ গতকাল রবিবার দুপুরে পৌরসভার নারায়নপুর বায়তুল্লাহ নগরীর মধ্যে চলমান ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন -মাতৃকণ্ঠ।

পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের নারায়নপুর বায়তুল্লাহ নগরীর মধ্যে চলমান ড্রেন নির্মাণ কাজে গত কয়েকদিন ধরে অসন্তোষের ধারাবাহিকতায় ঠিকাদার ফরিদ উদ্দিনের স্বেচ্ছাচারিতা নিয়ে গতকাল ২১শে আগস্ট দুপুরে বাকবিতন্ডা সৃষ্টি হয়।
  জানা যায়, গতকাল রবিবার দুপুর ১২টার দিকে স্থানীয় বাসিন্দা ও ঠিকাদারী ব্যবসার সাথে সম্পৃক্ত মোঃ মোক্তার হোসেনসহ কয়েকজন বায়তুল্লাহ নগরীর ড্রেন নির্মাণ কাজের ঠিকাদার ফরিদ উদ্দিনের সাথে তার স্বেচ্ছাচারিতা নিয়ে কথা বলার সময় বাকবিতন্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পাংশা পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম শরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহাব উদ্দিন ও পাংশা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জেসমিন আক্তার প্রমূখ প্রকল্প সাইট পরিদর্শন করেন। 
  পৌরসভার কর্মকর্তারা স্থানীয় লোকজন, ঠিকাদার ও ঠিকাদারী কাজে নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলেন। এ সময় স্বেচ্ছাচারিতা পরিহার করে ঠিকাচুক্তি মোতাবেক ড্রেন নির্মাণ কাজ করার জন্য ঠিকাদার ফরিদ উদ্দিন ও ঠিকাদারী কাজে নিয়োজিত শ্রমিকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তারা

 

শহীদ রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়ার মাজারে  ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
 বালিয়াকান্দিতে জমি বিরোধে গৃহবধুকে হাত-পা  ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ॥থানায় অভিযোগ দায়ের
ফরিদপুরে মাসব্যাপী শিল্প  ও বাণিজ্য মেলার উদ্বোধন
সর্বশেষ সংবাদ