ঢাকা রবিবার, মার্চ ২২, ২০২৬
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে জীবননগরে সেনাবাহিনীর বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-১৩ ১৪:৫৯:৩১
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে যশোর সেনানিবাসের আয়োজনে গতকাল ১৩ই আগস্ট চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের আয়োজনে গতকাল ১৩ই আগস্ট চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 
  দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে সেনাবাহিনীর ৬ জন ও স্থানীয় ২ জন চিকিৎসক ১১১ জন পুরুষ, ১৩০ জন নারী ও ১৭ জন শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এর পাশাপাশি তাদেরকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। 
  উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে যশোর অঞ্চলের জেলাগুলোতে নিয়মিতভাবে গর্ভবতী মাসহ গরীব-অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হচ্ছে। এছাড়াও করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের জন্য সচেতনতামূলক প্রচারণা, দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ, গণপরিবহন চলাচল মনিটরিং, প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণের পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়ী বাঁধ মেরামতের কাজ এগিয়ে নেয়া, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, গরীব মানুষের বাড়ী-ঘর মেরামতের সহায়তা ও সুপেয় পানি সরবরাহসহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।  

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি সাংবাদিক বাছির জামাল
 আসন্ন একনেক সভায় উত্থাপিত হতে পারে আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প
ভারতের পর্যটন ভিসা বন্ধের কারণে এ বছরেও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছেনা ১২৫তম ওরশ স্পেশাল ট্রেন
সর্বশেষ সংবাদ