ঢাকা রবিবার, মার্চ ২২, ২০২৬
বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির আয়োজনে মতবিনিময়
  • কাতার প্রতিনিধি
  • ২০২৪-০৫-০৭ ০০:০৫:০৪

 

কাতারের রাজধানীর দোহার নাজমা রোজ বাংলা রেস্টুরেন্টের হলরুমে গত ৫ই মে সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির আয়োজনে ‘টিভিএন২৪ টিভির সিনিয়র সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি শামীম আহমদ আমেরিকা থেকে কাতার আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টিভিএন২৪ টিভির বিশেষ প্রতিনিধি শামীম আহমদ বক্তব্য রাখেন।

 টিভিএন২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানে কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মহম্মদ রাজীব, কাতার আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী, সাংবাদিক ইউসুফ পাঠারে লিংকন, দোলন খান, সাদ্দাম হোসেন, বেলাল মিয়া, ইঞ্জিনিয়ার আবুল হাসনাত ও ব্যবসায়ী সুজন পালসহ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

বিদেশী রাষ্টদূত ও অতিথিদের অংশগ্রহণে নেপালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
আবুধাবি ও দুবাইতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনে বাংলাদেশ ২০২৬ সালের জন্য সহ-সভাপতি নির্বাচিত
সর্বশেষ সংবাদ