ঢাকা শুক্রবার, মার্চ ৬, ২০২৬
রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির ৩ সদস্যর নির্বাচন কমিশন গঠন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-১২ ১৫:২৫:৩২

রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির ২০২৫-২০২৬ দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
 গত ১০ই মার্চ দুপুরে শহরের পৌর অনুপম সুপার মার্কেটের ৩য় তলায় রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির বিশেষ সাধারণ সভায় সকলের মতামতের ভিত্তিতে এ কমিশন গঠন করা হয়। এর আগে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।
 এতে রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোস্তাককে প্রধান নির্বাচন কমিশন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল হক রিপনকে সদস্য করা হয়।
 এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার মোঃ মনিরুজ্জামান জানান, সকলের সহযোগিতায় একটি সুষ্ঠ ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান তিনি। আগামী ২/১ দিনের মধ্যে নির্বাচনের তফশীল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

 

দৌলতদিয়ার মাদকের আস্তানা পোড়াভিটা উচ্ছেদের জন্য সরেজমিনে প্রতিনিধি দল
মোবাইল কোর্টে রাজবাড়ী শহরের রেলগেটের ফলের দোকানীকে জরিমানা
 ছাত্রদল নেতা রোমানের উদ্যোগে রাজবাড়ী পুলিশ লাইনের সামনে ময়লার ভাগাড় অপসারণ
সর্বশেষ সংবাদ