ঢাকা সোমবার, মার্চ ২৩, ২০২৬
বালিয়াকান্দির বেকারী ও মুদী দোকানের জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১১-২১ ১৩:৪৪:৪৯

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ১টি বেকারী ও ২টি মুদী দোকানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ২১শে নভেম্বর অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, মূল্য তালিকা প্রদর্শন না ও যথাযথভাবে পণ্য বিক্রি না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি উপজেলার ত্রিলোচনপুর বাজারের মেহেদী বেকারীকে ৭ হাজার টাকা, রামদিয়া বাজারের পাল স্টোরকে ৩ হাজার টাকা ও একই বাজারের লাবণী স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। বালিয়াকান্দি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান পনির ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।  

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ