ঢাকা সোমবার, মার্চ ২৩, ২০২৬
মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে উড়াকান্দায় মানববন্ধন পালন
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৬-০৩-২২ ১৮:১১:১৪

মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয় যুব সমাজের উদ্যোগে গতকাল ২২শে মার্চ বিকেলে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
 মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন শ্লোগান দেন এবং মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
 এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক সরদার রাজিব, বরাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাগর সরদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিরাজ শেখ ও বিএনপি নেতা ইউনুস আলী টিক্কাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 বক্তারা বলেন, মাদককারবারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই সমাজে মাদকের বিস্তার ঘটছে। দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
 তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে কঠোর আন্দোলনের পথে নামতে বাধ্য হবো।

 

রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সৌজন্যে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান
মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে উড়াকান্দায় মানববন্ধন পালন
রাজবাড়ীতে বৃষ্টিতে ঈদের প্রধান জামাত পন্ড॥ অর্থের অপচয়রোধে স্থায়ী নির্মাণ প্যান্ডেল জরুরী
সর্বশেষ সংবাদ