ঢাকা শনিবার, মার্চ ২১, ২০২৬
পাংশা উপজেলার চরাঞ্চলে এমপি জিল্লুল হাকিমের কম্বল বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০১-০৪ ১৪:৪৭:৫৬

 রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের উদ্যোগে পাংশা উপজেলার চরাঞ্চলের গরীব-অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
  গতকাল ৪ঠা জানুয়ারী দুপুরে হাবাসপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের শতাধিক গরীব-অসহায় মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  এ ব্যাপারে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, পাংশা উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে ১হাজার ৫০০, কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৮০০ এবং বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৮০০ কম্বল বিতরণ করা হবে। প্রতিটি ইউনিয়নের দলীয় চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের তালিকার মাধ্যমে আগামী ৭দিনের মধ্যে কম্বল পৌঁছে দেওয়া হবে।

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ