ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬
গোয়ালন্দ মোড় ও কোলারহাট বাজারে ভোক্তার অভিযানে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৪-০৯ ১৪:৫৪:১০

প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং ওজনে কারচুপির অপরাধে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও কোলার হাট বাজারে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
  গতকাল ৯ই এপ্রিল বাজার তদারকি অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান প্রতিষ্ঠান ৩টিকে এ জরিমানা করেন।
  প্রতিষ্ঠান ৩টি হলো- গোয়ালন্দ মোড়ের নূর স্টোর, কোলার হাট বাজারের হীরু ফল ভান্ডার ও একই বাজারের আসিফ স্টোর। প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানকে ২হাজার টাকা করে মোট ৬হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ভোক্তার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

 

পাংশায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডে দাঁড়িপাল্লা  প্রতীকের প্রার্থী এডঃ নূরুল ইসলামের গণসংযোগ
গোয়ালন্দে জাতীয় পার্টির প্রার্থী বাচ্চুর গণসংযোগ
সর্বশেষ সংবাদ