ঢাকা সোমবার, মার্চ ২৩, ২০২৬
বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৬-২১ ১৪:৪৩:৫১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। 
  গতকাল ২১শে জুন দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রত্যেককে ২বান্ডিল টিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 
  টিন ও চেক বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ