ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
খানখানাপুর বাজারে ভোক্তার তদারকি অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৮-২২ ১৪:৩৪:৫৫

প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে গতকাল ২২শে আগস্ট রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারে দুই প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠান দুটি হলো অভি ফার্মেসী ও মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ।

  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, বাজার তদারকি অভিযানে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে খানখানাপুর বাজারে অভি ফার্মেসীকে ৩হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 
 রাজবাড়ীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
 মিজানপুরে বজ্রপাতে পিতা  নিহত॥শিশু কন্যা আহত
 গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ