ঢাকা শুক্রবার, মে ১, ২০২৬
গোয়ালন্দ উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-১২-১২ ১৪:২৭:২২

গোয়ালন্দ উপজেলায় গতকাল ১২ই ডিসেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক।
 এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ মোঃ শরিফুল ইসলাম, ইপিআই কর্মকর্তা রফিকুল ইসলাম ও নার্সিং সুপারভাইজার মৃদুলা বিশ্বাস উপস্থিত ছিলেন।
 গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক জানান, দিনব্যাপী এ ক্যাম্পেইনে গোয়ালন্দ উপজেলায় মোট ৯৭টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হচ্ছে। এর মধ্যে দৌলতদিয়া যৌনপল্লী ও ভাসমান শিশুদের জন্য একটা ক্যাম্প করা হয়েছে।

 

গোয়ালন্দ ঘাট থানার শতগজের  মধ্যে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি
বালিয়াকান্দিতে ৪দিনের কৃষক কৃষাণী প্রশিক্ষণের সমাপনী
বাইসাইকেলে ৬৪ জেলা ভ্রমণের অংশ হিসেবে পটুয়াখালীর জুয়েল অতিক্রম করলো গোয়ালন্দ
সর্বশেষ সংবাদ