ঢাকা রবিবার, এপ্রিল ৫, ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাঃ সুমির বিচারের দাবি॥নিন্দার ঝড়
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০১-২৯ ১৪:৫৬:৩৪

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা পাবলিক হেলথ মোড়ে অবস্থিত আদর্শ ক্লিনিকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ শারমিন আক্তার সুমি কর্তৃক সিজারকালে জোবাইদা মীরা(২৩) নামের এক রোগীর কিডনি ড্যামেজ(নষ্ট) করার অভিযোগ উঠেছে। 

 এ বিষয়ে দৈনিক মাতৃকণ্ঠে গত ২৪শে জানুয়ারী “রাজবাড়ী আদর্শ ক্লিনিকে ডাঃ সুমি কর্তৃক সিজারকালে অবহেলায় রোগীর কিডনী ড্যামেজ করার অভিযোগ “নজরদিন” এবং একই পত্রিকায় গত ২৫শে জানুয়ারী “ডাঃ সুমি কর্তৃক সিজারকালে কিডনী ড্যামেজ হওয়া জুবাইদার ঢাকায় চিকিৎসা ব্যয় ১১ লক্ষাধিক টাকা” ফলোআপ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাঃ শারমিন আক্তার সুমির বিচারের দাবিতে প্রতিবাদের ঝড় ওঠে। বর্তমানে ওই সিজারিয়ান রোগী রাজধানী ঢাকার ধানমন্ডির পপুলার হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। 

 ডাক্তার সুমি কর্তৃক সিজারজালে কিডনি নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ডাক্তারের বিচারের দাবি জানান নেটিজেনরা।

 সিজারিয়ান নারী জুবাইদা মীরা(২৩) রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের মোঃ সাব্বির মোল্লার স্ত্রী।

 এর আগে গত ২৩শে জানুয়ারী বিকালে রোগীর স্বজনদের আগমনে আদর্শ ক্লিনিক সরগরম হয়ে ওঠে। এ সময় বিপুল সংখ্যক লোক সেখানে উপস্থিত হলে পন্ড হয়ে যায় মিমাংশার চেষ্টা। পরিস্থিতির অবনতি ঠেকাতে খবর পেয়ে হাজির হয় একদল পুলিশ। ছুটে যায় সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার লোকজন। আর তখনই গাঢাকা দেয় ক্লিনিকের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা জানান নেটিজেনরা।

 সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্পণা রাণী নামের এক নারী তার ফেসবুক কমেন্টে লেখেন, এইসব নামধারী  ডাক্তারদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি ।

 মোঃ রিপন মোল্লা নামের এক ব্যক্তি তার ফেসবুক কমেন্টে লেখেন, রাজবাড়ীতে এতটাই বাজে চিকিৎসা ব্যবস্থা এটা কবে দূর হবে এই অনিয়ম গুলো। আর কবে থেকেই মানুষ প্রাইভেট ক্লিনিক থেকে সঠিক চিকিৎসা পাবে রাজবাড়ী অসহায় মানুগুলো। অহেতুক টেস্ট করানো থেকে আর কবে আমরা মাপ পাবো। রাজবাড়ীর গাইনী ডাক্তারদেরকে অনুরোধ করছি সাধারণ মানুষদেরকে আপনারা একটু যত্ন সহকারে রোগীর চিকিৎসা দেন। টাকা তো আর কম নেন না আপনারা রোগীর কাছ থেকে।

 নিঝুম রাত নামের এক ফেসবুক আইডি থেকে কমেন্ট লেখা হয় ডাক্তার সুমি আমার সিজার করার সময় সেলাই উল্টা ভাবে দিছে এখন আমার আবার নতুন করে সিজার করতে হবে। ডাক্তারদের গাফিলতির কারণে সাধারণ মানুষকে ভুগতে হয়। এইসব ডাক্তারদের বিচার হওয়া উচিত।

 আফসানা মিমি আঁখি নামের এক নারী তার ফেসবুকে  কমেন্টে লেখেন, ডাঃ সুমি আমার বোনেরও সিজার করেছিলো। সিজার করার পর আমার বোনের অবস্থাও অনেক খারাপ হয়ে পড়েছিলো। সবাই দেখে বলেছিলো আমরাও তো সিজার হয়েছি অন্য জায়গা থেকে কিন্তু ওর এত খারাপ অবস্থা হলো কেনো, এমনতো হবার কথা না। আদর্শ ক্লিনিকের নার্সদের ব্যবহার ভালো না।

 আকাশ নামের এক ব্যক্তি তার ফেসবুক কমেন্টে লেখেন, সুমি ডাক্তার ভালো না। আমার বৌ কে তার কাছে নিয়ে গিয়েছিলাম। তার ভুল দেখার কারণে আমার অনেক টাকা খরচ হয়েছে তাও আমার বৌয়ের সমস্যা সমাধান হয় নি।

 মোঃ রবিন নামের এক ব্যক্তি তার ফেসবুক কমেন্টে লেখেন, ডাঃ সুমির নামে আরও অনেক অভিযোগ শুনেছি। তার ব্যবহারও তেমন ভালো না বলে জানা গেছে। তাকে আইনের আওতায় আনা হোক। সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

 মোঃ শফিকুল ইসলাম রাজ নামের এক ব্যক্তি তার ফেসবুক কমেন্টে লেখেন, ওই সুমি ডাক্তার আমার মামিকে সিজার করার পরে আমার মামিও ফরিদপুর হসপিটালে ছিলো অনেক দিন। অনেক টাকা খরচ হয়েছিলো।

 রাবেয়া ইসলাম নামের এক নারী তার ফেসবুক কমেন্ট লেখেন, এই ডাক্তার আমার সিজার করানোর জন্য অনেক বলছিল। ভয় দেখায়ছিল বাচ্চা মাথা উচু হয়ে আছে, এমন আছে, তেমন আছে এইসব। প্রসব ব্যাথা যেইদিন উঠছিল ডাক্তার সুমির কাছে আমার পরিবার নেয় নাই। পরে নার্সদের টাকা দিয়ে নরমালে করাইছিলাম। নইলে আমারও সিজার করতো। আল্লাহ এই আপুর তুমি সুস্থ করে দেও।

 শারমিন সুলতানা নামের এক নারী নিউজের কমেন্টে লিখেন, সিজারের আগে যদি কিডনি নষ্ট থাকতো তাহলে ডাঃ সুমি সিজার করলো কেন। তার তো উচিত ছিলো পরীক্ষা নিরীক্ষা করা। আর সিজার করার আগে সব ডাক্তার টেস্ট করে সেও টেস্ট করছে কিন্তু কোনো সমস্যা ধরা পড়ে নাই। তার পর সিজার করা হয়েছে ৩১ তারিখ সন্ধ্যায় ৭:৩৫ মিনিটে সিজার সম্পূর্ণ করছে বাচ্চা সম্পূর্ণ ভালো ছিলো। রোগীর একটু সমস্যা ধরা পড়লে ডাঃ সুমি তা গিরাজি করে নাই। আজ আমার বোন একটা ভুল চিকিৎসায় জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

 সাবরিনা আফরিন নামের এক নারী তার ফেসবুক কমেন্টে লেখেন, এখন বাংলাদেশে ভুল চিকিৎসায় মানুষের ক্ষতি হচ্ছে। দিনের পর দিন মানুষ মারা যাচ্ছে। প্রতিনিয়তো ডাক্তাররা বেশি বেশি ভুল চিকিৎসায় আসক্ত হচ্ছে। সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে সঠিক বিচারের দৃষ্টি আকর্ষণ করছি।

 উল্লেখ্য, সিজারিয়ান রোগীর স্বামী সাব্বির মোল্লা বলেন, ঢাকার আমার স্ত্রীর চিকিৎসায় এ পর্যন্ত ১৪ লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে। প্রতিদিন বেড ভাড়া, ঔষধপত্র, পরীক্ষা নিরীক্ষা, ডায়ালসিস খরচসহ হসপিটালে দিতে হচ্ছে প্রায় ৪০ হাজার টাকার মতন। গত ৩১শে ডিসেম্বর রাজবাড়ী আদর্শ ক্লিনিকে সিজারের পর আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর তার শারীরিক অবস্থা আরও অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। পরে আমি পপুলার হসপিটালে ভর্তি করি। সেখানে ৪দিন আইসিইউতে থাকতে হয়েছিল। প্রতিদিন আইসিইউতে দিতে হয়েছে ১লাখ ৫০হাজার টাকা। এ পর্যন্ত সর্বমোট ব্যয় হয়ছে ১৪ লক্ষাধিক টাকা। 

 স্বামী সাব্বির মোল্লা বলেন, আমাদের স্বজনরা এই বিষয় নিয়ে গত ২৩শে জানুয়ারী ডাঃ শারমিন আক্তার সুমির সাথে কথা বলতে গেলে সে আমাদের সাথে খারাপ ব্যবহার করে এবং আমাদেরকে বলে আপনারা যা পারেন করেন। পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে ওই ডাক্তার ও ক্লিনিকের মালিক পক্ষ এখন আমার পরিবারের সদস্যদের কাছে ২লক্ষ টাকায় আপোসের প্রস্তাব দিচ্ছে।  

 সাব্বির মোল্লা আরও বলেন, চিকিৎসকরা বলেছেন আমার স্ত্রীর সুস্থ হতে আরও ৬ থেকে ৭ সপ্তাহ সময় লাগবে। আরো অনেক অর্থ খরচ হবে আমাদের। আমরা অনেক বিশ্বাস করে আদর্শ ক্লিনিকে গিয়েছিলাম। কিন্তু চিকিৎসকের অবহেলা ও ভুলের কারণে আজ আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। ডাক্তারের চিকিৎসার ভুলে আর যেনো কোন রোগীর এমন কঠিন অবস্থার মধ্যে পড়তে না হয়।

 সাব্বির মোল্লা বলেন, গত ডিসেম্বর মাসের ৩১ তারিখ বেলা সাড়ে ১২টার দিকে আমার স্ত্রী জোবাইদা মীরাকে সিজার করার জন্য রাজবাড়ী শহরের আদর্শ ক্লিনিকে ভর্তি করি। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইনী ও প্রসূতী রোগ বিশেষজ্ঞ ডাঃ শারমীন আক্তার সুমি জোবাইদা মীরাকে সিজার করেন। সিজারের সময় এ্যানেশথেসিয়া দেন ডাঃ একরামুল করিম উল্লাস। ওটি শেষ হবার ৪৫ মিনিট পর জুবাইদা মীরাকে বেডে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর জোবাইদা মীরার কিচুনি উঠতে শুরু করে, জ্বর আসে, মুখ ফুলে যায়। সিজারের পর থেকে তার ইউরিন ডিসচার্জ বন্ধ হয়ে যায়। বিষয়টি তখন নার্সকে জানানো হলে তারা কোন কর্ণপাত না করে বলে সিজার করলে এমনটা হয়ে থাকে। পরের দিন সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত তার প্রস্রাব হয়নি। ফলে তার শরীর ফুলে যায় ও শ্বাসকষ্ট হতে থাকে।পরে বিকেল ৫টার দিকে ডাঃ শারমিন আক্তার সুমি চেম্বারে আসলে বিষয়টি তাকে জানানো হয়। সে আমার রোগীকে দেখে কিছু ঔষুধ দেয়। সেই ঔষুধ খেয়ে কোন কাজ না হলে পরে পাশের ক্লিনিক থেকে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ইকবালেকে এনে দেখানো হয়। সে মীরার অবস্থা খারাপ দেখে তাৎক্ষণিক ঢাকায় এ্যাপোলো হসপিটালে রেফার করার জন্য ডাঃ সুমিকে পরামর্শ দেন। এরপর তাৎক্ষণিকভাবে পপুলার হসপিটালে ভর্তি করে চিকিৎসা করা হচ্ছে। তিনি আরো বলেন, ডাঃ সুমি কর্তৃক সিজারকালে কিডনী নষ্টের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

 এ বিষয়ে ক্লিনিকের মালিকপক্ষের প্রতিনিধি ডাঃ মোঃ মিজানুল হক বলেন, রোগীকে গত ৩১শে ডিসেম্বর সিজার করা হয়েছিলো। সিজার করার পর বাচ্চা সুস্থ ছিলো। বাচ্চার মা ও সুস্থ ছিলো। বাচ্চার মা হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে ঢাকায় রেফার করা হয়। তবে তিনি ডাঃ শারমিন আক্তার সুমি কর্তৃক সিজারকালে কিডনী ডেমেজের বিষয়ে কোন মন্তব্য করেনি।

 ডাক্তার শারমিন আক্তার সুমি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট পদে কর্মরত রয়েছেন। তিনি রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড়ে অবস্থিত আদর্শ ক্লিনিকে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চেম্বার করে প্রাইভেট ভাবে রোগী দেখেন ও সিজার করেন। কিন্তু রহস্যজনক কারণে রোগীদের দেওয়া ব্যবস্থাপত্রে তার বর্তমান কর্মস্থলের নাম ও তথ্য দেওয়া নেই।

 
 রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারকে সংবর্ধনা
২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ
রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে চুরি মামলার প্রধান আসামী গ্রেফতার
সর্বশেষ সংবাদ