ঢাকা সোমবার, মার্চ ২৩, ২০২৬
গোয়ালন্দ ভুল নাম্বারে পাঠানো হতদরিদ্র কর্মসূচির টাকা উদ্ধার করে দিলো পুলিশ
  • আবুল হোসেন
  • ২০২৪-০২-০৬ ১৪:২৭:২১

গোয়ালন্দে হতদরিদ্র কর্মসূচি প্রকল্পের ১৬ হাজার টাকা ভুল নাম্বারে চলে যাওয়ায় প্রকৃত টাকার মালিককে উদ্ধার করে দিয়েছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 

 গতকাল ৬ই ফেব্রুয়ারী দুপুরে গোয়ালন্দ ঘাট থানার ওসি(তদন্ত) উত্তম কুমার ঘোষ মোবাইল ফোন নম্বর সনাক্ত করে টাকা উদ্ধার করে।  

 জানা গেছে, উত্তর দৌলতদিয়া তাহের কাজীর পাড়া গ্রামের মৃত হারুন সরদারের স্ত্রী কনা বেগম(৫২) সরকারের হতদরিদ্র কর্মসূচিতে  ৪০দিন  কাজ করেছে। তার কাজের মুজুরী ১৬হাজার টাকা ভুল মোবাইল নম্বর নগদ একাউন্টে চলে যায়। সে গোয়ালন্দ ঘাট থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়রী করেন। সাধারণ ডায়েরির সূত্র ধরে গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ প্রযুক্তি ব্যবহার করে নগদ একাউন্টে চলে যাওয়া মোবাইল নম্বর সনাক্ত ও টাকা উদ্ধার করে প্রকৃত মালিক কনা বেগমের হাতে তুলে দেন। 

 ভুক্তভোগী কনা বেগম বলেন, হতদরিদ্র কর্মসূচির ৪০দিনের কাজ তিনি করেছেন। তার টাকা ভুল নম্বরে চলে যায়। এ বিষয়ে তিনি গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ করেন। পরে তার টাকা উদ্ধার করে দিয়েছে পুলিশ।  

 গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ বলেন, সরকারের হতদরিদ্র চল্লিশ দিনের কর্মসূচির টাকা প্রকৃত মালিকের মোবাইলে না গিয়ে অন্য একটি নগদ একাউন্ট মোবাইল নম্বরে চলে যায়। এ বিষয়ে ভুক্তভোগী লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে এক দিনের মধ্যে নম্বরটি সনাক্ত করে টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট তুলে দেয়া হয়েছে। 

 
দৌলতদিয়া ঘাটে চাপ বাড়লেও ভোগান্তি নেই॥নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ
 গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ বিতরণ
 দৌলতদিয়ায় ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত প্রদান॥মোবাইল কোর্টে ৬ চালককে জরিমানা
সর্বশেষ সংবাদ